
মুন্সিগঞ্জ সরকারি পাবলিক লাইব্রেরির তারুণ্যের উৎসব
মুন্সিগঞ্জ সরকারি পাবলিক লাইব্রেরি জুলাই বিপ্লবের শহিদদের স্মরণে বির্তক প্রতিযোগিতার আয়োজন করে। গত ৪ আগষ্ট সোমবার বেলা ১১ টার দিকে জেলা সরকারি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন লাইব্রেরিয়ান মোহাম্মদ অহিদুজ্জামান। সম্মানিত বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক, সাহিত্যিক, ইতিহাস ও প্রত্নতত্ত্ব গবেষক গোলাম আশরাফ খান উজ্জ্বল। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিযোগিরা অংশগ্রহণ করে।