1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
জামায়াত নেতা জহির উদ্দিনের ইন্তেকালে অধ্যাপক এবিএম ফজলুল করীমের শোক - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

জামায়াত নেতা জহির উদ্দিনের ইন্তেকালে অধ্যাপক এবিএম ফজলুল করীমের শোক

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭৪ বার পঠিত
জামায়াত নেতা জহির উদ্দিনের ইন্তেকালে অধ্যাপক এবিএম ফজলুল করীমের শোক
আব্দুস সালাম 
মুন্সীগঞ্জ জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক বায়তুলমাল সেক্রেটারি ও সৌরভ বর্ণালী প্রকাশনীর সাবেক ডিরেক্টর জহির উদ্দিন আহমদ (৮০) ইন্তেকাল করেছেন। শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) ভোর ৭টা ৩০ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের জানাজায় শরিক হয়ে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য ও মুন্সীগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর অধ্যাপক এবিএম ফজলুল করীম।
শোকবার্তায় অধ্যাপক এবিএম ফজলুল করীম বলেন, মরহুম জহির উদ্দিন ছিলেন ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ কর্মী। তিনি নিজে ইসলামী অনুশাসন মেনে চলার পাশাপাশি পরিবার, আত্মীয়স্বজন ও সমাজে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে সক্রিয় ভূমিকা রেখেছেন। বিভিন্ন দ্বীনি ও সামাজিক প্রতিষ্ঠান গড়ে তুলতে তিনি নিজের সম্পদ দিয়ে সহযোগিতা করেছেন, যা আজীবন স্মরণীয় হয়ে থাকবে।
তিনি আরও বলেন, আমরা মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করি, তিনি যেন মরহুমের ভুলত্রুটি ক্ষমা করে দেন এবং তাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করেন।
মরহুম জহির উদ্দিন আহমদ এক কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। অধ্যাপক এবিএম ফজলুল করীম মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আল্লাহ তায়ালার কাছে তাদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর