
পিংকি আক্তার :
মুন্সীগঞ্জের লৌহজং থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে লৌহজং থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মোঃ মেহেদী হাসান শান্ত (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
গ্রেফতারের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
লৌহজং থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।