1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
সিরাজদিখানে খাল পুনঃখননে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

সিরাজদিখানে খাল পুনঃখননে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১৮২ বার পঠিত

সিরাজদিখান প্রতিনিধি :

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় সরকারি খাল পুনঃখনন প্রকল্পে ব্যাপক অনিয়ম ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। উপজেলার রশুনিয়া খালের দানিয়াপাড়া ব্রিজের পূর্ব পাশ থেকে মোতার জাহান বাড়ির দক্ষিণ পাশ পর্যন্ত খাল পুনঃখনন প্রকল্পে নির্ধারিত কাজ সম্পন্ন না করেই পুরো প্রকল্পের অর্থ উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)-এর আওতায় বাস্তবায়িত এ প্রকল্পে নথিপত্রে শ্রমিক দিয়ে কাজ দেখানো হলেও বাস্তবে ভেকু (এক্সকাভেটর) ব্যবহার করে খাল খনন করা হয়েছে।

প্রকল্পের দৈর্ঘ্য ছিল ১ দশমিক ২ কিলোমিটার (১,২০০ মিটার)। তবে অভিযোগ রয়েছে, এর মধ্যে মাত্র প্রায় ৬০০ মিটার খনন করেই কাজ বন্ধ করে দেওয়া হয়। অথচ প্রকল্পের কাজের অগ্রগতি অনুযায়ী বিল উত্তোলনের নিয়ম থাকলেও গত ৩০ এপ্রিল ২০২৬ তারিখে ৩৬৩১১০৭ ক্রমিক নম্বর ও ০০০২৩৭৯৭ নম্বর টোকেনের মাধ্যমে প্রকল্পের সম্পূর্ণ ৪৬ লাখ ৩৯ হাজার ২৫ টাকা উত্তোলন করা হয়।

অভিযোগ রয়েছে, প্রকল্প কমিটির চেয়ারম্যান ও রশুনিয়া ইউনিয়ন পরিষদের সদস্য ইকবাল দিদার নিজের ভেকু দিয়ে কাজ করেন। প্রায় ৬০০ মিটার খাল খননে ভেকু ভাড়া বাবদ তিনি প্রায় সাড়ে ৫ লাখ টাকা গ্রহণ করেন। এছাড়া খননকৃত মাটি খালের দুই পাড়ে ফেলে রাখায় বর্ষা শেষে ওই মাটি আবার খালে পড়ে খালটি পুনরায় ভরাট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এদিকে প্রকল্পের কাজ অসম্পূর্ণ থাকা সত্ত্বেও অবশিষ্ট প্রায় ২৯ লাখ টাকার বেশি দীর্ঘদিন সরকারি কোষাগারে জমা দেওয়া হয়নি বলেও অভিযোগ উঠেছে।

 

প্রকল্প সূত্রে জানা যায়, ১.২ কিলোমিটার খাল পুনঃখননের জন্য মোট ৪ লাখ ২১ হাজার ৭২১ ঘনফুট মাটি কাটার প্রাক্কলন করা হয়। এতে উপকারভোগী শ্রমিকদের মজুরি বাবদ ২১ লাখ ৪০ হাজার টাকা, নন-ওয়েজ খাতে ২৪ লাখ ৯৪ হাজার ৭৪৫ টাকা এবং সর্দার ভাতা ৪ হাজার ২৮০ টাকা বরাদ্দ ছিল। দৈনিক ৫০০ টাকা মজুরিতে ১০৭ জন শ্রমিককে ৪০ কর্মদিবসে কাজ করার কথা ছিল। প্রকল্পের মেয়াদ ছিল ২৫ এপ্রিল থেকে ১৩ জুন ২০২৬ পর্যন্ত।

 

এ বিষয়ে প্রকল্প কমিটির চেয়ারম্যান ইকবাল দিদার বলেন, “আমরা ৬০০ মিটার কাজ করতে পেরেছি। সব কাজ শেষ করতে পারিনি। প্রায় ১৭ লাখ টাকা খরচ হয়েছে। অতিরিক্ত পানি সেচ দিতে হয়েছে, ব্যাটারি চুরি হয়েছে, তেলের দামও বেশি ছিল। ভেকু দিয়ে কাজ করেছি। কাজ করে লাভ হয়নি।”

 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছা. সাজেদা সরকার বলেন, “এ প্রকল্পে আমাদের ১৭ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা খরচ হয়েছে। অতিরিক্ত ২৮ লাখ ৯১ হাজার ৫২৫ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হবে। অনলাইনে চালানের মাধ্যমে টাকা জমা দিতে হয়। অনলাইন জটিলতার কারণে এখনো জমা দেওয়া সম্ভব হয়নি। আজ বা আগামীকালের মধ্যেই টাকা জমা দেওয়া হবে।”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা প্রকল্পের কাজ, অর্থ উত্তোলন ও ব্যয়ের বিষয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর