1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
শতাধিক অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ  - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

শতাধিক অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ 

সাইদ হাসান আফরান
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১৬৭ বার পঠিত

সাইদ হাসান আফরান 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় শতাধিক অসহায়, দরিদ্র ও পথচারী মানুষের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এ উদ্যোগ গ্রহণ করেন মুন্সিগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক মো. ফারুক হোসেন।

উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে তিনি নিম্নআয়ের মানুষ, দিনমজুর ও পথচারীদের হাতে ঈদ উপহার তুলে দেন। এতে সমাজের পিছিয়ে পড়া মানুষেরা কিছুটা হলেও ঈদের আনন্দ ভাগাভাগি করার সুযোগ পান।

আয়োজক সূত্রে জানা যায়, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে শীত মৌসুমেও তিনি অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণসহ নানা মানবিক কার্যক্রম পরিচালনা করে প্রশংসা কুড়িয়েছেন।

বিতরণকালে মো. ফারুক হোসেন বলেন, “মানুষ মানুষের জন্য। ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে পেরে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।”

তিনি আরও বলেন, “আমাদের সমাজে অনেকেই বিত্তশালী হলেও দান করার মানসিকতা সবার মধ্যে গড়ে ওঠেনি। আমরা যদি যার যার সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়াই, তাহলে সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।”

স্থানীয় বাসিন্দারা এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ঈদের সময় এ ধরনের সহায়তা অসহায় মানুষের জন্য বড় স্বস্তি এনে দেয়। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে এবং সমাজের অন্যান্য সামর্থ্যবান ব্যক্তিরাও এ ধরনের উদ্যোগে এগিয়ে আসবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর