1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
মুন্সিগঞ্জের গজারিয়ায় বিএনপির সাংগঠনিক আলোচনা সভা - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

মুন্সিগঞ্জের গজারিয়ায় বিএনপির সাংগঠনিক আলোচনা সভা

রাসেল সরকার, গজারিয়া
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ১৫৩ বার পঠিত
গজারিয়ায় বিএনপির সাংগঠনিক আলোচনা সভা

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের সকল স্তরের শীর্ষ নেতৃবৃন্দ নিয়ে শক্তিশালী সংগঠন করার লক্ষ্যে সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার বিকেল ৪ ঘটিকার সময় আনারপুরা দলীয় কার্যালয়ে আলোচনা সভা করা হয়।
উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাবেক ভিপি রফিকুল ইসলাম মাসুম, সাবেক উপজেলা বিএনপি সভাপতি একেএম অধ্যাপক গিয়াস উদ্দিন, জেলা বিএনপি আহবায়ক কমিটি সদস্য ,উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী, জেলা বিএনপি আহ্বায়ক কমিটি সদস্য মাসুদ ফারুক, জেলা বিএনপি আহ্বায়ক কমিটি সদস্য গজারিয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান আহসান উল্লাহ সহ উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল শ্রমিক দল সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উপস্থিত একাধিক বক্তার বক্তব্যে জানান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) হলো আমাদের মূল সংগঠন। একটি দলের শৃঙ্খলা ও কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত করতে হলে মূল সংগঠনকে শক্তিশালী করা অত্যন্ত জরুরি।
কিন্তু অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে, বিগত বেশ কয়েক বছর ধরে গজারিয়া উপজেলা বিএনপি সাংগঠনিকভাবে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর তুলনায় দুর্বল অবস্থায় রয়েছ। মুন্সিগঞ্জ ৩আসনের  সংসদ সদস্য কামরুজ্জামান রতন এর নির্দেশনায় একটি সুশৃঙ্খল পরিবেশ ও সুনির্দিষ্ট কাঠামোর মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে চাই।সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য মূল সংগঠন হিসেবে বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করা অপরিহার্য্ ।গজারিয়া উপজেলা বিএনপি শক্তিশালী হলে এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন অনেক সহজ হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর