1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
গজারিয়া থানার ওসির সঙ্গে মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

গজারিয়া থানার ওসির সঙ্গে মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১৯৪ বার পঠিত
গজারিয়া থানার ওসির সঙ্গে মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

গজারিয়া থানার ওসির সঙ্গে মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
স্টাফ রিপোর্টার
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে দৈনিক মুন্সিগঞ্জের বার্তা।
সোমবার (১৬ মার্চ) দুপুরে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে মুন্সিগঞ্জের বার্তা-এর প্রতিনিধি দল পত্রিকাটির বিভিন্ন কার্যক্রম ও উদ্যোগ সম্পর্কে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করেন। এ সময় তারা স্থানীয় তরুণদের সম্পৃক্ত করে সামাজিক সচেতনতা বৃদ্ধি, মানবকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে তাদের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।
এ সময় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে জেলা পুলিশ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে। এ ক্ষেত্রে দায়িত্বশীল গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যম সমাজে সচেতনতা সৃষ্টি করতে পারে এবং অপরাধ প্রতিরোধে পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়তা করতে পারে।
দৈনিক মুন্সিগঞ্জের বার্তা-এর নির্বাহী সম্পাদক বর্ষন মোহাম্মদের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন গজারিয়া মাল্টিমিডিয়া প্রতিনিধি রাসেল সরকার প্রমুখ।
দৈনিক মুন্সিগঞ্জের বার্তা-এর সম্পাদক আশরাফ ইকবাল বলেন, জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কার্যক্রম মানুষের সামনে তুলে ধরতে স্থানীয় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, তরুণ সমাজকে সম্পৃক্ত করে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে ইতিবাচক সমাজ গঠনে মুন্সিগঞ্জের বার্তা কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
সৌজন্য সাক্ষাৎ শেষে সকলে জেলার সাংবাদিকতা, পেশাগত উন্নয়ন এবং সামাজিক দায়িত্ব পালনে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর