1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
সংস্কার না হওয়ায় ঝুঁকিপূর্ণ সড়ক: বড় দুর্ঘটনার আশঙ্কা গজারিয়ায় - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

সংস্কার না হওয়ায় ঝুঁকিপূর্ণ সড়ক: বড় দুর্ঘটনার আশঙ্কা গজারিয়ায়

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৮৮ বার পঠিত
সংস্কার না হওয়ায় ঝুঁকিপূর্ণ সড়ক: বড় দুর্ঘটনার আশঙ্কা গজারিয়ায়

সংস্কার না হওয়ায় ঝুঁকিপূর্ণ সড়ক: বড় দুর্ঘটনার আশঙ্কা গজারিয়ায়
আল আমিন
গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়নের উত্তর ফুলদী গ্রাম থেকে কবরস্থান হয়ে হোসেন্দী ইউনিয়নের নাজিরচর এলাকার বেলীব্রিজ পর্যন্ত গুরুত্বপূর্ণ সংযোগ সড়কটি দীর্ঘদিন সংস্কারের অভাবে বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দ্রুত সংস্কার না করলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৫ সালে নির্মিত এ সড়কটি গজারিয়া ও হোসেন্দী ইউনিয়নের মানুষের যাতায়াতের অন্যতম প্রধান পথ। প্রতিদিন শত শত মানুষ শিক্ষা প্রতিষ্ঠান, বাজার ও নিত্যপ্রয়োজনীয় কাজে এই সড়ক ব্যবহার করলেও নির্মাণের পর থেকে উল্লেখযোগ্য কোনো সংস্কার কার্যক্রম পরিচালিত হয়নি।
সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন অংশ ভেঙে পাশের খালের দিকে ধসে পড়েছে। খালের পানির প্রবল স্রোতের কারণে সংলগ্ন কবরস্থানের সীমানা প্রাচীরও মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে। ইতোমধ্যে প্রাচীরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
এলাকাবাসীর অভিযোগ, বিগত সময়ে বিভিন্ন জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ সড়ক সংস্কারের আশ্বাস দিলেও বাস্তবে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।
স্থানীয়দের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের কাছে দ্রুত সড়ক সংস্কার এবং খাল ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট স্থানীয় জনপ্রতিনিধিদের বিষয়টি গুরুত্বসহকারে দেখার আহ্বান জানান তারা।
এ বিষয়ে গজারিয়া উপজেলা প্রকৌশলী সামিউল আরেফিন জানান, সড়ক ও ব্রীজ—দুটি পৃথক সমস্যা রয়েছে। রাস্তা মেরামতের বিষয়ে ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ঠিকাদার শিগগিরই কাজ শুরু করবেন। এছাড়া ব্রীজে বিদ্যমান সমস্যাগুলোও পর্যায়ক্রমে সমাধান করা হবে বলে তিনি জানান।
এলাকাবাসীর প্রত্যাশা, জনদুর্ভোগ নিরসন ও কবরস্থানের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর